নারী দিবস উপলক্ষে ‘উইল ফেস্ট’
আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে তিনদিনব্যাপী ‘উইল ফেস্টের’ আয়োজন করবে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ থেকে ১০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হওয়া এই ফেস্টিভালে থাকবে নারীদের জন্য নানা আয়োজন।
এর মধ্যে রয়েছে ‘উইমেন লিডারশিপ সামিট’, ‘ইন্সপায়ারিং উইমেন এওয়ার্ড’, ‘ফ্রিডম অব চয়েস এক্সিবিশন’, নারীর ক্ষমতায়ন সম্পর্কিত আলোচনা এবং তরুণ নারী উদ্যোক্তাদের জন্য ‘স্টার্টআপ’ আলোচনা।
উইমেন ইন লিডারশিপ-এর প্রেসিডেন্ট নাজিয়া আন্দালিব প্রিমা, এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক শরিফুল ইসলাম এবং একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া জামান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
