২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্স এর যাত্রা শুরু

শ্রীলংকা-বাংলাদেশের যৌথ অংশীদারিত্বে ব্যাংক বহির্ভূত নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 07:38 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘লংকান অ্যালাইয়েন্স ফাইন্যান্স’ এর বাণিজ্যিক যাত্রার ঘোষণা দেন দুই দেশের অংশীজনরা।

শ্রীলংকার প্রধান নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ‘পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের’ ৫১ শতাংশ শেয়ার রয়েছে এই প্রতিষ্ঠানে। বাকি বিনিয়োগকারী হিসাবে রয়েছে বাংলাদেশের সামিট গ্রুপ, র‌্যাংগস গ্রুপ, অ্যালাইয়েন্স হোল্ডিংস, গ্রীন ডেলটা ইনস্যুরেন্স, রাবাব ফ্যাশন ও মাসকো গ্রুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জওহর রিজভি বক্তব্য রাখেন। পরিচালকদের মধ্যে হেমাসিরি ফার্নেন্দো, লুতফি আইয়ুব, জেহান প্রসন্ন আমারাতুঙ্গাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জওহর রিজভি বলেন, বাংলাদেশের কর্পোরেট, রিটেইল এবং এসএমই সেক্টরে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা দেবে লংকান অ্যালাইয়েন্স। শুরুর দিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করলেও পরে ধীরে ধীরে কৃষিখাতেও বিনিয়োগ করবেন তারা।