২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোমান হলিডে উইথ মাস্টারকার্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা

মাস্টারকার্ডের ‘রোমান হলিডে উইথ মাস্টারকার্ড’ শীর্ষক ক্যাম্পেইনের সেরা বিজয়ীর পুরস্কার পেয়েছেন কল্পন এস চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 06:16 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ৫০ বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সেরা বিজয়ী ব্যক্তি জুটিসহ বিনা খরচে ইতালির রাজধানী রোম ভ্রমণের সুযোগ পাবেন। অন্য বিজয়ীরা বড় স্ক্রিন টিভি, ট্যাব, আইফোন ৭, হাতঘড়ি, ডিনার কুপন ও গিফট ভাউচারসহ নানা ধরনের পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন,সর্বোচ্চ সংখ্যক কার্ড ব্যবহারকারীদের পুরস্কার প্রদানের মাধ্যমে কার্ডভিত্তিক লেনদেন উৎসাহিত করতে এই ক্যাম্পেইন চালু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান।

তিনি বলেন, “বিদেশে ডিজিটাল পেমেন্ট সিস্টেম বা কার্ডের মাধ্যমে লেনদেন উৎসাহিত করা এবং একই সাথে কার্ড ব্যবহারের বিষয়ে গ্রাহকদের মাঝে সচেততা বাড়ানোর ক্ষেত্রে মাস্টারকার্ড যেভাবে কাজ করে চলেছে তা সত্যি প্রশংসনীয়।”

মাস্টারকার্ডধারীদের এবারের শীত মৌসুমে দেশের ভেতরে ও বিদেশে মাস্টারকার্ডের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করতে গত বছরের ১৬ নভেম্বর থেকে এই বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

মাস্টারকার্ডের এই আয়োজনের অংশীদার ছিল- এবি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দি সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং লঙ্কা-বাংলা ফিন্যান্স।