২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার নারীদের জন্য নতুন ওয়েবসাইট

পেশাদার নারীদের পরিচিতি ও অভিজ্ঞতা প্রকাশের জন্য দিটুআওয়ারজব ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 09:17 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

বুধবার ওয়েবপোর্টালটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর গুলশানের লেইক শোর হোটেলে এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসকে এন্টারপ্রাইজের কর্ণধার সানজিদা খন্দকারের তত্ত্বাবধানে এলআইসিটি, বাংলাদেশ আইপি ফোরাম এবং ওগিল্ভি অ্যান্ড ম্যাথার কমিউনিকেশন লিমিটেডের সহায়তায় চালু হয়েছে এ ওয়েবসাইট।

“এই ওয়েবসাইট ঘরে থাকা সব নারীর ঘরে বসেই তাদের নিজেদের পরিচিতি তৈরি করা, বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের পেশাদারি দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরা এবং জাতির প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার এক অনন্য মাধ্যম।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসকে এন্টারপ্রাইজ ও দিটুআওয়ারজব ডটকমের উদ্যোক্তা সানজিদা খন্দকার, কোয়ান্টাম কনজ্যুমার সলিউশনের বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট শামারুখ ফখরুদ্দিন, স্টার্টআপ বাংলাদেশের আইসিটি বিভাগের বিনিয়োগ উপদেষ্টা টিনা জাবিন, এলআইসিটি’র কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা হামিদুল মিসবাহ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি সাইয়িদ আলমাস কবির, ওগিল্ভি অ্যান্ড ম্যাথার কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ফাহিমা চৌধুরী কেয়া উপস্থিত ছিলেন।