ভালোবাসা প্রকাশে হুয়াওয়ের ক্যাম্পেইন
ভালোবাসা দিবস উপলক্ষে ‘এক্সপ্রেস ইউর লাভ’ শীর্ষক ক্যাম্পেইন চালু করছে স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
হুয়াওয়ে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের চমৎকার আয়োজন নিয়েই পুরো ক্যাম্পেইনটি সাজানো হয়েছে।
এর আওতায় প্রতিদিন একটি সীমিত সংখ্যক ব্লু এডিশন হুয়াওয়ে নোভা টুআইসহ সৌভাগ্যবান বিজয়ীরা একটি হুয়াওয়ে কালার ব্যান্ড এ-টু, একটি বেইজ ইয়ারফোন এবং একটি কার চার্জার পাওয়ার সুযোগ পাবেন।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্মার্টফোন কিনলেই ক্রেতারা পাবেন একটি উইশ কার্ড, যেখানে তারা তাদের প্রিয়জনদের চমৎকার লেখনীর মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারবেন।
যেকোনো হুয়াওয়ে স্মার্টফোন কিনে এ ক্যাম্পেইনে অংশ নেয়া যাবে। অংশগ্রহণকারীরা ফেসবুকে তাদের প্রিয়জনের ছবি আপলোড করে তাকে নিয়ে চমৎকার কিছু লেখা বা ক্যাপশন দিয়ে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে অংশগ্রহণকারীদের নিজস্ব ফেসবুকের টাইমলাইনে #HuaweiExpressYourLove উল্লেখ করতে হবে।
কন্টেন্ট বা ক্যাপশনের মানের উপর ৫০% এবং পোস্টের লাইক, কমেন্ট ও শেয়ারের উপর ৫০% বিবেচনায় প্রতিদিনের বিজয়ী নির্ধারণ করা হবে।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিজয়ী নির্বাচন করে পরদিন রাত ৮টায় নাম ঘোষণা করা হবে। স্বচ্ছতা যাচাই করতে অংশগ্রহণকারীদের ক্রয় করা হুয়াওয়ে স্মার্টফোনের আইএমইআই নম্বর কিংবা ক্রয়ের রশিদ ফেসবুক ম্যাসেজের মাধ্যমে পাঠাতে হবে।
হুয়াওয়ে ব্র্যান্ড শপ এবং তালিকাভুক্ত মোবাইল শপ থেকে স্মার্টফোন কিনে ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে।
