ইসলামী ব্যাংক কার্যালয়ে জাপানি প্রতিনিধি দল
জালালাবাদ মেটালে যৌথ বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানি সাদোশিমা কর্পোরেশনের প্রতিনিধিরা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন।
গত সোমবার বিদেশি প্রতিনিধি দলটির সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের সাক্ষাৎ হয় বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইসলামী ব্যাংকের অর্থায়নে জালালাবাদ মেটাল কারখানাটি প্রতিষ্ঠিত।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মাহ্বুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুর রহমান, মোহাম্মদ আমিরুল ইসলাম ও মোহাম্মদ কায়সার আলীসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সাদোশিমা কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাতসু সাদোশিমা, প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার তোশিও ইয়াদা, সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর কোহেই সাদোশিমা, ডিরেক্টর মিতসুরু তানাকা, জালালাবাদ মেটালের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, এমডি মাহমুদ হোসেনও এসময় উপস্থিত ছিলেন।
