গ্রামীণফোনের ১০ হাজার কম্বল বিতরণ
গ্রামীণফোন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিআরসিএস) সহযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির মধ্যে ১০ হাজার কম্বল বিতরণ করেছে।
গ্রামীণফোন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের শৈত্যপ্রবাহ আক্রান্ত এলাকার প্রান্তিক জনগোষ্ঠির সমস্যা বিবেচনা করে প্রতিষ্ঠানটি তার ‘সাসটেইনেবল ইনিশিয়েটিভ’ কার্যক্রমের অধীনে কম্বল বিতরণের উদ্যোগ নেয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গত ২০ জানুয়ারি ২৭টি জেলায় কম্বল বিতরণ করা শুরু করে।
বিআরসিএসর আঞ্চলিক সদস্যরা বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালি, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর নোয়াখালী, শেরপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, সাতক্ষীরা, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, পঞ্চগড়, রংপুর এবং ঠাকুরগাঁও জেলায় কম্বলগুলো বিতরণ করেন।
অপারেটরটি জানায়, গ্রামীণফোন একটি সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে সব সময় সাধারণ মানুষের সমস্যায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। গত বছরের বন্যার সময় প্রতিষ্ঠানটি বন্যার্তদের মাঝে ১০ কোটি টাকার ত্রাণ বিতরণ করে। এছাড়াও সাইক্লোন মোরা, পার্বত্য চট্টগ্রামের ভূমিধ্বস এবং সিলেটের বন্যার সময়ও ত্রাণ বিতরণ করেছে।
