২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিটেকের নতুন তিন শো রুম উদ্বোধন

রাজধানীর মিরপুরসহ দেশের তিনটি স্থানে নতুন শোরুম চালু করেছে হোম ইলেক্ট্রনিক কোম্পানি ইউনিটেক প্রোডাক্টস (বিডি) লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 08:37 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার মিরপুরের ৬০ ফিট রোড এবং যশোরের জেলরোড ও পালবাড়ি মোড়ে এ শো রুমগুলো উদ্বোধনের কথা জানানো হয়।

শাখাগুলো উদ্বোধন করেন ইউনিটেকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আনিস আহমেদ ।

অন্যদের মধ্যে কোম্পানির মহাব্যবস্থাপক (রিটেইল) এম এ সবুর খন্দকার, মহাব্যবস্থাপক (ডিলার) মিজানুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড প্ল্যানিং ম্যানেজার এ কে এম হামিদুর রহমান উপস্থিত ছিলেন।