২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকের ডিএমডি হলেন মুশতাক আহমেদ

পদোন্নতি পেয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন মুশতাক আহমেদ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Shahjalal Bank-DMD

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 08:26 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

রোববার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের ইন্টারনাল কনট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান থেকে তার এ পদোন্নতির খবর দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০১ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) পদে যোগ দেওয়ার পর বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন মুশতাক।

১৯৫৮ সালে খুলনায় জন্ম নেওয়া এ ব্যাংকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

১৯৮৫ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবিএল) প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন মুশতাক। এই ব্যাংকে ১৪ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ১৯৯৯ সালে ওয়ান ব্যাংক লিমিটেডে এফএভিপি হিসেবে যোগ দেন তিনি।