২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইজির সঙ্গে অংশীদারিত্বের দশক উদযাপন করল ইবিএল

জার্মানির উন্নয়ন অর্থায়ন ইনস্টিটিউশন ডিইজির সঙ্গে অংশীদারিত্বের এক দশক পূর্তি উদযাপন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 08:20 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

রোববার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় এই আয়োজনের কথা জানিয়ে বলা হয, অনুষ্ঠানে উভয়পক্ষ তাদের বর্তমান পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়ন প্রকল্পগুলো ছাড়াও আর্থিক খাতে উন্নয়নের সম্ভাব্য সুযোগগুলো নিয়ে আলোচনা করে।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, ডিইজির পরিচালক কর্পোরেট এশিয়া লোনস হুবার্টাস প্লেইস্টার ছাড়াও উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং সবুজ ঋণ কার্যক্রমে সহায়তা দিতে ডিইজি ইবিএলকে দীর্ঘমেয়াদি তহবিল সরবরাহ করে। টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য ইবিএল এবং ডিইজি যৌথভাবে একটি সামাজিক ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি উন্নয়নে কাজ করছে।

ইতোমধ্যে দুই প্রতিষ্ঠান ১০০ মিলিয়ন ডলারের তিনটি আর্থিক চুক্তি সই করেছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।