মাতৃভাষা দিবস উপলক্ষে রবির ‘কুইজ ক্যাম্পেইন’
রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ বিষয়ভিত্তিক ‘কুইজ ক্যাম্পেইন’ শুরু হয়েছে।
রবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকরা ‘গার্লস জোন’ সাবস্ক্রাইব করে এসএমএস ও ওয়াপ এর মাধ্যমে এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য গ্রাহকরা এক পয়েন্ট করে পাবেন। পাঁচটি নিয়মিত প্রশ্নের পরে একটি করে বোনাস প্রশ্ন থাকবে, যার সঠিক উত্তর দিলে ৫ পয়েন্ট পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা হবে না।
নির্দিষ্ট পয়েন্ট অর্জনকারী প্রথম গ্রাহকই বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন। পাঁচ হাজার বেঞ্চমার্ক পয়েন্টে পৌঁছানো প্রথম ব্যক্তি প্রথম পুরস্কার হিসেবে পাবেন স্যামসাং গ্যালাক্সি জে৭ প্রো স্মার্টফোন এবং ১ হাজার টাকার বই।
দুই হাজার বেঞ্চমার্ক পয়েন্টে পৌঁছানো প্রথম ব্যক্তি দ্বিতীয় পুরস্কার পুরস্কার হিসেবে পাবেন স্যামসাং গ্যালাক্সি জে২ প্রো স্মার্টফোন এবং এক হাজার টাকার বই।
দুই হাজার থেকে ৫ হাজার বেঞ্চমার্ক পয়েন্ট (কিন্তু ২ হাজার থেকে ৫ হাজার বেঞ্চমার্ক পয়েন্ট অর্জনকারী প্রথম ব্যক্তি নয়) অর্জনকারী প্রত্যেককে তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ৪ হাজার টাকা মূল্যের আড়ং গিফট ভাউচার এবং এক হাজার টাকার বই।
