২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘স্বপ্ন’র ১৪ আউটলেটে বাংলালিংকের বিক্রয়কেন্দ্র

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ঢাকায় সুপার শপ ‘স্বপ্ন’র ১৪টি আউটলেটে চালু করেছে বিক্রয় ও সেবাকেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 04:39 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

গ্রাহকরা সিম কেনা, সিম রিপ্লেসমেন্ট, মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ, আকর্ষণীয়  বান্ডেলসহ  স্মার্টফোন কেনা ও বিভিন্ন ধরনের সেবা পাবেন এসব স্থানে।

বাংলালিংকের প্রধান কার্যালয়ের সাথে সংযুক্ত বাংলালিংক স্টোরের সুবিধাগুলোও পাওয়া যাবে এখানে। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীদের কাছ থেকে গ্রাহকরা প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সহায়তাও পাবেন।

বর্তমানে বনানী (কামাল আতাতুর্ক এভিনিউ), উত্তরা-৬, বনশ্রী, রামপুরা, কাজলা, মনিপুরিপাড়া, জয়দেবপুর, লেক সিটি, বাসাবো, মহানগর, পোস্তগোলা, মিরপুর-১০, মিরপুর-১ ও গ্রীন রোডে অবস্থিত ‘স্বপ্ন’ আউটলেটে রয়েছে ‘বাংলালিংক সেলস অ্যান্ড সার্ভিসেস পয়েন্ট’ ।

গ্রাহকদের সুবিধার জন্য সেলস অ্যান্ড সার্ভিস পয়েন্ট ‘স্বপ্ন’ আউটলেটগুলোর প্রবেশমুখে স্থাপন করা হয়েছে বলে অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সম্প্রতি বাংলালিংক প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ কুমার সিং, চিফ মার্কেটিং অফিসার মাইক মিশেল, এসিআই লজিস্টিক্স লিমিটেডের ডিরেক্টর অপারেশন আবু নাসের এবং চিফ অফ সেলস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স মো. সামসুদ্দোহা শিমুল।