নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার এসএস শাহ রোডে সোমবার কেন্দ্রটি উদ্বোধন করা হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া এ কেন্দ্রের উদ্বোধন করেন।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনের প্রধান এম কামাল উদ্দিন জসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম ভূঁঞা, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, হান্নান সরকার ও শাওন অংকন এবং ব্যাংকের এজেন্ট অল ইন ওয়ান মোবাইল ব্যাংকের সত্ত্বাধিকারী রতন দেওয়ান বক্তব্য দেন।
