২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২ বছর কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুস্তাফিজ

পেসার মুস্তাফিজুর রহমান আরো দুই বছর কোকা-কোলা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 06:55 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

মঙ্গলবার কোকা-কোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই বছরের চুক্তিশেষে ২০১৮-১৯ মেয়াদের জন্য মুস্তাফিজের সঙ্গে চুক্তি নবায়নের কথা জানানো হয়।

ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদাব খান চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে আব্দুল মোনেম বেভারেজেস লিমিটেডের সিইও রবার্ট ওয়েস্ট, কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি মার্কেটিং ম্যানেজার মোয়াসের আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুস্তাফিজুর রহমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১৮-১৯ সালে কোকা-কোলার প্রচার কার্যক্রমে অংশ নেবেন।