টেলি যোগাযোগমন্ত্রীর সঙ্গে রবির কর্তাদের সাক্ষাৎ
মোবাইল ফোন অপারেটর রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের নেতৃত্বে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা নতুন টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে দেখা করেছেন।
রবির কর্মকর্তারা সম্প্রতি মন্ত্রীর সঙ্গে দেখা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় রবির হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম এবং কর্পোরেট অ্যাফেয়ার্সে’র ভাইস প্রেসিডেন্ট রাজ শরিফ শাহ জামাল উপস্থিত ছিলেন।
এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর।
রবিতে ভারতী এয়ারটেল ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড এবং এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের আশিংক মালিকানা রয়েছে।
