রয়টার্সের অঙ্গপ্রতিষ্ঠান বিক্রির আলোচনা
টমসন রয়টার্স করপোরেশনের আর্থিক সেবা বাণিজ্যের বেশিরভাগটা কিনে নিতে বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ব্লাকস্টোন গ্রুপ এলপি আলোচনায় রয়েছে।
কানাডাভিত্তিক কোম্পানিটির ফাইন্যান্সিয়াল অ্যান্ড রিস্ক (এফঅ্যান্ডআর) বিজনেস কেনার জন্য ব্লাকস্টোনের দেওয়া প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে বলে রয়টার্স জানিয়েছে।
বিশ্বজুড়ে ব্যাংক ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর কাছে সংবাদ এবং বিশ্লেষণী ডেটা ও উপাত্ত সরবরাহ করে থাকে এফঅ্যান্ডআর, যা থেকে টমসন রয়টার্সের বছরে অর্ধেকের বেশি রাজস্ব আসে।
১৭ কোটি ডলারেরও বেশি দামে এফঅ্যান্ডআর ব্যবসার প্রায় ৫৫ শতাংশ তারা কিনতে চায় ব্লাকস্টোন। বাকি ৪৫ শতাংশ থাকবে থমসন রয়টার্সের হাতে।
এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “এফঅ্যান্ডআর ব্যবসায় ব্লাকস্টোনের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।”
বিস্তারিত আর কিছু কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়নি; ব্লাকস্টোনের এক নারী মুখপাত্রও এবিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এই চুক্তি সম্পাদিত হলে তা হবে একদশকের মধ্যে থমসন রয়টার্সে বড় ঝাঁকুনি।
এক দশক আগে ২০০৮ সালে একহাজার ৭০০ কোটি ডলারের বিনিময়ে লন্ডনভিক্তিক রয়টার্সকে কিনে নেয় কানাডাভিত্তিক টমসন।
চুক্তি হলে আন্তর্জাতিক সংবাদ সেবা, আইন, কর ও হিসাব বিভাগ টমসন রয়টার্স নিজের হাতেই রেখে দেবে।
