২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন লাফার্জ হোলসিমের এশিয়া প্রধান

লাফার্জ হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং এশিয়ার আঞ্চলিক প্রধান মার্টিন ক্রেগনার সংক্ষিপ্ত এক সফরে বাংলাদেশে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 09:13 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

সোমবার সকালে তিনি ঢাকা পৌঁছাবেন বলে লাফার্জ হোলসিম গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সফরে ক্রেগনার লাফার্জ হোলসিমের কর্মকর্তাদের সঙ্গে ২০১৮ সালের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া দেশের

ব্যবসায়ী নেতা, গ্রাহক, সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্টিন ক্রেগনার ২০১৬ সাল থেকে লাফার্জ হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিয়েনার ইউনিভার্সিটি অব ইকনোমিকস থেকে এমবিএ ডিগ্রিধারী ক্রেগনার ভিয়েনা ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেন।