২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেপিএলের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল জামান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কেপিএলের বাৎসরিক সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 09:02 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

ঢাকার একটি অভিজাত হোটেলে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ সম্মেলনে কেপিএলের কর্মকর্তাদের পাশাপাশি সারা দেশের দুই শতাধিক ডিলার উপস্থিত ছিলেন।

কেপিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০১৮ সালের মধ্যে সারা দেশে ৪০০ ডিলার নিয়োগের লক্ষ্য নেওয়া হয়। এই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনার করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পরে তারা ২০১৮ সালের মধ্যে কেপিএলের পানির ট্যাঙ্ক, পিভিসি পাইপ, গ্যাস স্টোভ এবং রাইসকুকার উৎপাদন ও বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে রংপুরের ডিলার মোহাম্মদ আসাদকে ২০১৭ সালের সেরা ডিলার হিসেবে একটি গাড়ি জিতে নেন। তার হাতে গাড়ির চাবি তুলে দেন কেপিএলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান ও পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক।