গ্রামীণফোনে আধা পয়সার কলরেট
গ্রাহকদের সেকেন্ড প্রতি আধা পয়সা হারে কথা বলার একটি সুযোগ এনে দিয়েছে গ্রামীণফোন।
বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন অফারে সব গ্রাহক (মাইপ্ল্যান ও বিজনেস সলিউশনস পোস্টপেইড ছাড়া) উপভোগ করতে পারবেন প্রতি সেকেন্ডে আধা পয়সা (০.৫ পয়সা) কলরেট।
এ অফারের মেয়াদ থাকবে ২ দিন। ৪৯ টাকা রিচার্জ করলে একই অফারের মেয়াদ থাকবে ৫ দিন পর্যন্ত।
গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান বলেন, “আমাদের নিরলস প্রচেষ্টা থাকে সেরা সব অফার নিয়ে আসার। আর তারই ধারাবাহিকতায় আমরা এই নতুন কল রেট বাজারে নিয়ে নিয়ে এসেছি যা আমাদের সেবাকে আরো আকর্ষনীয় করবে। আমার বিশ্বাস, গ্রাহকরা দারুণভাবে এ অফারগুলো উপভোগ করবে।”
