বিমানের নতুন পরিচালনা পর্ষদে ইনামুল বারীই চেয়ারম্যান
সাবেক বিমানবাহিনী প্রধান মোহাম্মদ ইনামুল বারীকে চেয়ারম্যান রেখেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদ গঠন হয়েছে।
নতুন পর্ষদের সদস্য হিসেবে থাকছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব মো. খুরশেদ আলম, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন অ্যান্ড ট্রেনিং), বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজীব-উল আলম, এফসিএ ব্যবস্থাপনা পরিচালক নুর ই খোদা আব্দুল মবিন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম মোসাদ্দেক আহমেদ।
বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বলেন, “আর্টিকেলস্ অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৩৮ অনুযায়ী এ বোর্ড পুনর্গঠন করা হয়েছে।”
