২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলা: বাড়ি নির্মাণের সব সামগ্রী ইজিবিল্ডের প্যাভিলিয়নে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ি নির্মাণের সব পণ্য একই ছাদের নিচে প্রদর্শন করছে আরএফএল গ্রুপের রিটেইল চেইন শপ ‘ইজিবিল্ড’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 05:51 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

প্রায় তিন হাজার নির্মাণ সামগ্রীর এই সমারোহে প্রতিদিনই ভিড় করছে হাজার হাজর দর্শনার্থী।

সম্প্রতি মেলায় ইজিবিল্ডের দ্বিতল প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, বিভিন্ন তলায় গৃহনির্মাণ সামগ্রীগুলো থরে থরে সাজানো। এর মধ্যে রয়েছে আরএনআর লক, ব্রাভো স্টিল ডোর, রেইনবো পেইন্ট, সাইন সিরামিক, আরএফএল গ্যাস স্টোভ, ব্লেজ বাতি, আরএফএল পাইপ ও ফিটিংস, সেরা পানির টাঙ্ক, ফ্যালকন জিআই পাইপ, ভিগো ইলেকট্রিক ফিটিংস, আরএফএল ইউপিভিসি ফিটিংস, ইলেক্ট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ক্লিক, কসমিক উইন্ডো, এক্সপার্ট ডোর এক্সেসরিজ, প্রোপার্টি লিফটসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।

ইজিবিল্ডে পণ্যভেদে ৫ থেকে ১৫ শতাংশ ছাড় পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বাণিজ্য মেলা উপলক্ষে একটার সঙ্গে আরেকটি ফ্রি, ফ্রি হোম ডেলিভারিসহ অন্যান্য সুবিধাও রেখেছে প্রাণ আরএফএল গ্রুপের এই প্রতিষ্ঠানটি।

একজন স্টলকর্মী জানান, বাথটাব কিনলে সিরামিক বেসিন ও কমোড ফ্রি, গ্যাস স্টোভ কিনলে নাইফ শার্পনার ফ্রি-এরকম নানান ধরনের অফার রয়েছে ‘ইজিবিল্ড’ প্যাভিলিয়নে।

ইজিবিল্ডের ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল ইসলাম বলেন, “আমাদের প্যাভিলিয়নে পানি ও গ্যাস সরবরাহ, স্যানিটারি, বৈদ্যুতিক, কিচেন, নিরাপত্তা সরঞ্জাম, নির্মাণ ও অন্যান্য- এমন সাতটি ক্যাটাগরিতে পণ্যগুলো প্রদর্শিত হচ্ছে। এখান থেকে ক্রেতারা পণ্য ক্রয়ের পাশাপাশি সুদক্ষ প্রকৌশলীর কাছ থেকে বাড়ি নির্মাণ বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পাচ্ছেন।”

তিনি জানান, ক্রেতারা সর্বনিম্ন ৫ হাজার টাকার পণ্য কিনলে দেশের যেকোনো স্থানে ফ্রি হোম ডেলিভারির সুবিধা দিচ্ছে ইজিবিল্ড। সেই সাথে প্রতিটি পণ্যে বিক্রয়োত্তর সেবা ও নির্দিষ্ট কিছু পণ্যে ফ্রি ইনস্টলেশন সুবিধাও দেওয়া হচ্ছে।

প্রাণ-আরএফএল গ্রপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, “একটি বাড়ি নির্মাণ করতে বিভিন্ন সামগ্রীর প্রয়োজন হয়। একেকটি পণ্য একেক জায়গা থেকে সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে ক্রেতারা আমাদের ‘ইজিবিল্ড’ থেকে বাড়ি নির্মাণ সম্পর্কিত সব সমাধান পাচ্ছেন কোন বিড়ম্বনা ছাড়াই।”

রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা ও সাভার এবং ঢাকার বাইরে কুমিল্লা, বগুড়া ও রংপুরে ‘ইজিবিল্ড’ এর বিক্রয়কেন্দ্র রয়েছে। ক্রেতাদের ব্যাপক সাড়া মেলায় শিগগিরই চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলায় বিক্রয় কেন্দ্র করতে যাচ্ছে ইজিবিল্ড।