২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের পীরের বাগে ইয়ামাহা’র শো রুম

রাজধানীর মিরপুরের পীরের বাগে ইয়ামাহা মটরসাইকেলের শো রুম ‘ক্রিসেন্ট এন্টারপ্রাইজ’ চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 10:41 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

রোববার ইয়ামাহা মটরসাইকেলের বাংলাদেশি পরিবেশক এসিআই মটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনদিন আগে এ শো রুম উদ্বোধনের কথা জানানো হয়।

নতুন ওই শো-রুমের উদ্বোধন করেন এসিআই মটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ।

মিস্ আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি সঙ্গে জাপানি প্রতিষ্ঠান ইয়ামাহা মটর কর্পোরেশন লিমিটেডের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক কুমামতো কেইচি, এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিরপুর-২ নম্বরের ৬০ ফিট সড়কে তিন হাজার ৭০০ বর্গফুটের এ শো রুম চালুর কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক প্রযুক্তির সুবিধা সম্বলিত ক্রিসেন্ট এন্টারপ্রাইজে সেলস ও সার্ভিসসহ মোট আটটি ‘সার্ভিস বে’ রয়েছে।