২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2018, 08:25 PM

Updated : 08 Apr 2022, 05:46 PM

শনিবার রাজধানীর পূর্বাণী হোটেলে এ সম্মেলনে ব্যাংকের আর্থিক সূচক প্রকাশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসবিএসবি ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ১২ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২৩ দশমিক ৫২ শতাংশ বেশি।

এসময়ে ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৩২৮ কোটি টাকা, যা এর আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। ২০১৭ সালে এসবিএসি ব্যাংক ১৮২ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের পরিচালক মিজানুর রহমান, মোহাম্মাদ নেওয়াজ, মো. শাখায়াত হোসাইন, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।