২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুক্রবার

খাদ্যপণ্যের অন্যতম প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণের আয়োজনে ‘প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা-২০১৭’ এর বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে শুক্রবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2018, 07:08 PM

Updated : 19 Aug 2022, 01:25 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ জানায়, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার পুরস্কার বিতরণীর পাশাপাশি অনুষ্ঠিত হবে আচার উৎসব।

অনুষ্ঠানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

প্রতিবারের মতো এবারও টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য-এই চারটি বিভাগ থেকে ১২ জনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সব বিভাগ মিলিয়ে নির্বাচন করা হবে বর্ষসেরা আচার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আচার উৎসবে থাকছে রন্ধন এবং আচারশিল্পীদের অংশগ্রহণে আচার, আচার দিয়ে তৈরি খাবার এবং আচারের সাথে খাওয়ার জন্য নানা খাবারের আয়োজন। থাকছে গৃহ সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা।