চীনের প্রতিষ্ঠান এনইপিসির ঢাকা কার্যালয়ের উদ্বোধন
বাংলাদেশে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী চীনের প্রতিষ্ঠান ফাস্ট নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (এনইপিসি) বাংলাদেশ কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
রোববার রাজধানীর গুলশানে এনইপিসির বাংলাদেশের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক রয় লিও চ্যাংগিং কার্যালয়ের উদ্বোধন করেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রয় লিও বলেন, “বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এনইপিসি ঢাকায় নিজস্ব অফিস খুলেছে। এনইপিসি বর্তমানে পটুয়াখালীর পায়রা বন্দরে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছে, যা হবে বাংলাদেশের প্রথম পরিবেশবান্ধব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।”
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনইপিসি বর্তমানে সিরাজগঞ্জ ও ঘোড়াশালে আরও চারটি পাওয়ার প্ল্যান্ট নির্মাণের কাজ করছে।
এছাড়া ৩৪৫ মেগাওয়াটের বিবিয়ানা, ২৩৩৭ মেগাওয়াটের মেঘনা ঘাট ও ২২৫ মেগাওয়াটের সিরাজগঞ্জ ইউনিট-১ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ শেষ করেছে প্রতিষ্ঠানটি।
