২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নতুন বছরের প্রথম দিন ব্যবসা পর্যালোচনা সভা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 06:33 PM

Updated : 19 Aug 2022, 01:19 PM

সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ওই সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আব্দুল হামিদ মিঞা সভায় বলেন, “ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থার কারণেই সার্বিক কার্যক্রমে সন্তোষজনক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।”

তিনি এ অর্জনের জন্য ব্যাংকের কর্মীদের অবদানের কথা উল্লেখ করে সবাইকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “বছরের প্রথম দিন থেকেই প্রতিটি মুহূর্ত গুরুত্বের সঙ্গে ব্যবহার করতে হবে।”

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, আবদুস সাদেক ভূইয়া, মু. শামসুজ্জামান, মুহাম্মদ মনিরুল মওলা, মোহা. মোহন মিয়া, মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া ও তাহের আহমদ চৌধুরী।