২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেড-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাল্টিডিসিপ্লিন প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কোম্পানী অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেড-এর দুইদিনব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 12:39 AM

Updated : 12 Apr 2022, 01:01 AM

শুক্রবার মৌলভিবাজারের গ্র্যান্ড সুলতান রিসোর্টে সম্মেলনটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোম্পানির ১২০ জন ডিলার দুদিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেন। এছাড়াও ১০ জন পরিবেশক ও ৭ জন সেল্স মেম্বারকে পুরস্কৃত করা হয়।

অবসিডিয়ান বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অবসিডিয়ান বাংলাদেশ-এর পরিচালক ন্যান্সি জহরা বিনতে মুসা, উপদেষ্টা সামিউল আমিন, জেনারেল ম্যানেজার শেখ নিজাম, হেড অব সেল্স মার্কেটিং আল মামুন ভূইয়া উপস্থিত ছিলেন।