২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ সদরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নতুন শাখা

হবিগঞ্জ সদরে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ১১৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 08:58 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

বৃহস্পতিবার ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক মহিউদ্দিন আহমেদ ওই শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

শহরের বি জামান রোডের হারুন টাওয়ারে এ শাখার সঙ্গে একটি এটিএম বুথেরও উদ্বোধন করা হয়।

অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহিদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মুতাসিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মো. মাহবুবুর রশীদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।