মিরপুরে বার্গার কিং
রাজধানীর মিরপুরে চালু হয়েছে আন্তর্জাতিক ফাস্ট ফুড বার্গার চেইন ‘বার্গার কিং’ এর নতুন শাখা।
মঙ্গলবার মিরপুরের ডি ব্লকের দুই নম্বর সেকশনের এক নম্বর প্লটে নতুন এই শাখার উদ্বোধন করেন কোকা-কোলা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
৭০ জনের বসার ব্যবস্থাসহ এই রেস্টুরেন্টে আছে কিডস জোন, যেখানে অতিথিরা পরিবারসহ উপভোগ করতে পারবেন বার্গার কিং এর জনপ্রিয় সব মেনু।
বাংলাদেশে বার্গার কিং পরিচালনাকারী টিফিন বক্স লিমিটেডের হেড অফ কমার্শিয়াল অপারেশনস মাশরুফ আহমেদ বলেন, “বার্গার কিং রেস্টুরেন্ট চালু করার পর থেকে আমরা অতিথিদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। মিরপুরে নতুন আউটলেট চালু করার মাধ্যমে অতিথিদের বিভিন্ন আইটেম উপভোগের সুযোগ করে দিতে পেরে আনন্দিত। ”
গতবছর বাংলাদেশে যাত্রা শুরু করে বার্গার কিং।
ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার ও টেলিকম কোম্পানি বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিফিন বক্স লিমিটেড বার্গার কিং ব্র্যান্ডের সাথে একটি দীর্ঘমেয়াদী মাস্টার ফ্রাঞ্চাইজ চুক্তিতে আবদ্ধ হয়েছে।
