২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির ১৭৪তম শাখা চন্দনাইশে

চট্টগ্রামের চন্দনাইশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১৭৪তম শাখা যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 07:31 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী শাখাটি উদ্বোধন করেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “উৎকর্ষ ব্যাংকিং সেবার পাশাপাশি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত নানা কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ভবিষ্যৎ ব্যাংকের সেবার খাতকে আরও প্রসারিত করতে সকলের সহযোগিতা আমাদের কাম্য।”

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরীসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।