২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিংগারবিল বাজারে ইসলামী ব্যাংকের সেবা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল বাজারে ইসলামী ব্যাংকের ১৭তম এজেন্ট ব্যাংকিং শাখা যাত্রা শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 07:27 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নতুন এ শাখা উদ্বোধন করেন বলে বেসরকারি ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের উপ মহাপরিচালক তাহের আহমেদ চৌধুরী, ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মোশাররফ হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া শাখা প্রধান মো. সানাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান তানভীর ভূঁইয়া, সিংগারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।