২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি-হেডস্টার্ট করপোরেট চুক্তি সই

শ্রীলঙ্কার ডিজিটাল লার্নিং সল্যুশন প্রতিষ্ঠান হেডস্টার্টের সঙ্গে করপোরেট চুক্তি করেছে মোবাইল ফোন অপারটের রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2017, 07:15 PM

Updated : 12 Apr 2022, 12:57 AM

সম্প্রতি রাজধানীর রবি করপোরেট কার্যালয়ে এ চুক্তি হয়।

অপারেটরটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল অ্যাপস এবং এডুকেশন পোর্টাল ওয়েব সাইটের মাধ্যমে রবি-এয়ারটেল গ্রাহকদের প্রফেশনাল ও অ্যাকাডেমিক প্রশিক্ষণ দিতে স্থানীয় কনটেন্ট পার্টনারদের সাথে যৌথভাবে কাজ করাবে রবি ও হেডস্টার্ট।

এছাড়া রবি ও হেডস্টার্ট বাংলাদেশে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ই-লার্নিং সল্যুশন চালুর জন্যও কাজ করবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণের ফলে কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণের জন্য বারবার সময় ও অর্থ ব্যয় করতে হবেনা করপোরেটদের।

রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার (সিডিএসও) শিহাব আহমেদ ও হেডস্টার্ট সিইও হাসিথা ডেলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

হেডস্টার্ট সিইওর অনুপস্থিতিতে কোম্পানির ডিরেক্টর আসাঙ্গা বিথারানা রবির সিডিএসওর সঙ্গে চুক্তিপত্র বিনিময় করেন।

এসময় রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, করপোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চামারা থিলক মানামপেরি, ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী, জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, জেনারেল ম্যানেজার আলমগীর মোহাম্মাদ আব্দুল্লাহ, মার্কেট অপারেসন্সের জেনারেল ম্যানেজার শাকিল ফারহান এবং হেডস্টার্টের ম্যানেজার প্রডাক্ট মার্কেটিং সান্দারুয়ান সেনানায়েক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।