২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবিএসি ব্যাংকের নতুন শাখা বাগেরহাটের ফলতিতায়

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতায় চালু হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের নতুন শাখা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2017, 06:52 PM

Updated : 19 Aug 2022, 06:12 PM

রোববার চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ব্যাংকের ৬২তম শাখাটির উদ্বোধন করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় ব্যাংকের পরিচালক আমজাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ হাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান হিটলার গোলদার, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, ফকিরহাট থানার ওসি শেখ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক শেখ আবু কায়েস আহমেদও।