শাহজালাল ইসলামী ব্যাংকের ১১১তম শাখা ময়নামতিতে
কুমিল্লার ময়নামতিতে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১১১তম শাখা চালু হয়েছে।
ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মহিউদ্দিন আহমেদ সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ, এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর, ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হক, জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা, ব্যাংকের ময়নামতি শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমানসহ স্থানীয় শিল্পপতি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
