২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার দাম কমেছে

সোনার দাম কমেছে; দুই সপ্তাহের ব্যবধানে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনার দর একহাজার ২৮৩ টাকা কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 06:40 PM

Updated : 19 Aug 2022, 06:09 PM

আন্তর্জাতিক বাজারে বিলাস পণ্যটির দাম কমায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

সোমবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনা ৪৭ হাজার ৮২২ টাকায় বিক্রি হবে। সোমবার পর্যন্ত এই মানের সোনার দর ছিল ৪৯ হাজার ২২২ টাকা।

সর্বোচ্চ মানের সোনার সঙ্গে অন্য সব ধরনের সোনার দামও কমেছে।

এর মধ্যে ২১ ক্যারেট সোনার দাম ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৪০ হাজার ৪৭৪ টাকা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৪ হাজার ৭৮৬ টাকায়।

এ হিসাবে ২২ এবং ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে একহাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেট ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দর কমেছে এক হাজার ১৬৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্তিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১২ ডিসেম্বর মঙ্গলবার থেকে সোনার নুতন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং জাতীয় স্বার্থে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ঘোষিত স্বর্ণ নীতিমালা দ্রুত প্রণয়ন এবং বাস্তবায়নের দাবি জানানো হয়।

দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বর্ণ নীতিমালার জন্য আমরা ধারাবাহিক সভা করছি। সর্বশেষ গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে সভা হয়েছে। সেই সভায় আমরা ব্যবসায়ীরা ছাড়াও কাস্টমসের ডিজি উপস্থিত ছিলেন।

“আশা করছি শিগগিরই একটা নীতিমালা পাব আমরা…। তখন সেই নীতিমালার অধীনে আমরা সোনা আমদানি করতে পারব। তাতে একদিকে যেমন চোরাচালান বন্ধ হবে; অন্যদিকে দামও কম পড়বে।”

বাজুস সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিক বাজারে দরবৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে গত ২৫ নভেম্বর সব ধরনের সোনার দাম বাড়ানো হয়েছিল, যা ২৬ নভেম্বর থেকে কার্যকর হয়।

“এই দুই সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম প্রতি প্রতি আউন্স (২ দশমিক ৬৫৪ ভরি) ৫০ ডলার কমেছে। সে হিসাব করেই আমাদের বাজারে দাম কমানো হয়েছে।”

মান

২৮ জুলাই নির্ধারিত দর

১৩অগাস্ট নির্ধারিত দর

১১ সেপ্টেম্বর নির্ধারিত দর

২০ সেপ্টেম্বর নির্ধারিত দর

২৬ সেপ্টেম্বর নির্ধারিত দর

২৬

নভেম্বর নির্ধারিত দর

১২ ডিসেম্বর নির্ধারিত দর

২২ ক্যারেট

৪৭,১২২ টাকা

৪৮,৬৩৯ টাকা

৫০,১৫৫ টাকা

৪৮,৯৮৯ টাকা

৪৭,৮২২ টাকা

৪৯,২২২

টাকা

৪৭,৮২২ টাকা

২১ ক্যারেট

৪৫,১৯৮ টাকা

৪৬,৪৮১ টাকা

৪৭,৮২২ টাকা

৪৬,৭৭৩ টাকা

৪৫,৭২৩ টাকা

৪৭,০০৬

টাকা

৪৫,৭২৩ টাকা

১৮ ক্যারেট

৩৯,৬৫৭ টাকা

৪০,৮২৪ টাকা

৪১,৯৯০ টাকা

৪১, ১১৬ টাকা

৪০,২৪১ টাকা

৪১,৪০৭

টাকা

৪০,৪৭৪ টাকা

সনাতন পদ্ধতি

২৫,৬৬১ টাকা

২৬,২৪৪ টাকা

২৬,৮২৭ টাকা

২৬,২৪৪ টাকা।

২৫,৩৬৭ টাকা

২৫,৯৫২

টাকা

২৪,৭৮৬ টাকা

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকা বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

নভেম্বরের আগে ২০ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর সোনার দর দুই দফা কমানো হয়েছিল। তার আগে ১০ সেপ্টেম্বর প্রতি ভরি ভালো মানের সোনার দাম দেড় হাজার টাকার বেশি বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা।

১৩ অগাস্ট সব ধরনের সোনার দাম একই হারে বাড়িয়েছিল বাজুস। তার আগে ২৭ জুলাইও বাড়ানো হয়েছিল।

গত ৮ মে সোনার দাম কমিয়েছিলেন ব্যবসায়ীরা। তার আগে টানা কয়েক দফা বাড়ানো হয়।