আড়ং পণ্যে ৭০% পর্যন্ত ছাড়
ক্রেতাদের জন্য আড়ং নিয়ে এলো ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পণ্য কেনার সুযোগ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আড়ংয়ের সব আউটলেটে এবং aarong.com এ পাওয়া যাবে নির্দিষ্ট পণ্য কেনায় এই ছাড় পাওয়া যাবে।
আড়ংয়ে নারী, পুরুষ ও শিশুদের পোশাকের পাশাপাশি হোম ডেকোর, লেদার প্রোডাক্টস, জুয়েলারি এবং এক্সেসরিজ পাওয়া যাবে কম মূল্যে।
ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে আড়ংয়ের গুলশান আউটলেটের পার্কিংয়ে খোলা হয়েছে বিক্রিয় কেন্দ্র।
