২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপাচার রোধে এসবিএসির কর্মশালা

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নিয়ে চট্টগ্রামে কর্মশালা করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 07:41 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বন্দর নগরীর আগ্রাবাদ শাখায় চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত শাখাগুলোর কর্মকর্তাদের নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান শফিউদ্দিন আহমেদ, এসইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।