পর্যটন মৌসুমে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ছাড়
চলতি পর্যটন মৌসুমে নির্দিষ্ট হোটেল ও রিসোর্টে বুকিং এবং অনলাইনে এয়ার টিকেটের দাম বিকাশে পেমেন্ট করলে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বরের শেষার্ধে শুরু হওয়া এই অফারটি চলবে ডিসেম্বর ৩১ পর্যন্ত। বিকাশের এই অফারের সাথে যুক্ত রয়েছে ২১টি হোটেল ও রিসোর্ট এবং ২টি অনলাইন টিকেটিং প্রতিষ্ঠান।
বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, “বিকাশের এই অফার আমাদের গ্রাহকদের শুধু একটি সাশ্রয়ী ভ্রমণ প্যাকেজ উপহারই দিচ্ছেনা বরং তারা বিকাশ ব্যবহার করে ঘরে বসেই সম্পূর্ণ ঝামেলাবিহীনভাবে পেমেন্ট করতে পারছেন, দিন-রাত যেকোনো সময়।
“এই অফার আমাদের গ্রাহকদের চমৎকার ও সাশ্রয়ী একটি ভ্রমণ পরিকল্পনা করতে সহায়তা করবে বলেই আমাদের প্রত্যাশা।”
