২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপো

ঢাকায় শুরু হতে যাচ্ছে এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপোর একাদশ আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 05:20 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

পাশাপাশি ‘কিডজ অ্যান্ড টয়েজ এক্সপো ২০১৭’, ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০১৭’ ও ‘বিউটি অ্যান্ড ফিটনেস এক্সপো ২০১৭’ নামের আরো তিনটি প্রদর্শনীও চলবে।

আগামী ১২ থেকে ১৬ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) এই প্রদর্শনী চলবে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানায় আয়োজক সেমস গ্লোবাল।

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সেমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম জানান, বাংলাদেশসহ ১০টি দেশের অর্ধশত প্রতিষ্ঠানের ২২০টি স্টল থাকছে এবারের আসরে, যেখানে ইলেকট্রনিকস, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা, গৃহসজ্জা সামগ্রী, কারু ও হস্ত শিল্পের বিশাল সমাহার থাকবে।

তিনি বলেন, প্রদর্শনীর এবারের আসরে রূপচর্চা সংশ্লিষ্ট পণ্য ও সেবা এবং খেলনাতে বিশেষ জোর দেওয়া হয়েছে। ভারত ও চীনের বেশ কিছু প্রতিষ্ঠান শুধু দেশের খেলনার বাজার জরিপ করতেই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এছাড়া নারীদের রূপ ও স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান ও সেবাদাতা প্রতিষ্ঠান এবারের মূল আকর্ষণ।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।