২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ৩২৯তম শাখা রাণীশংকৈলে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩২৯তম শাখা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উদ্বোধন করা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 08:17 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. ইয়াসিন আলী প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ কায়সার আলী, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সইদুল হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইনুল হক উপস্থিত ছিলেন।