নাজিমগর ও ওয়াইল্ডনেস রিসোর্টে ইবিএল কার্ড ব্যবহারে ছাড়
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সব ধরনের কার্ডের গ্রাহকরা সিলেটের খাদিমনগরের নাজিমনগর গার্ডেন রিসোর্ট এবং লালখালের ওয়াইল্ডনেস রিসোর্টে রুম ভাড়ায় ৩৫% মূল্যছাড় পাবেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইবিএলের হেড অব কনজ্যুমার ব্যাংকিং এম নাজিম আনোয়ার চৌধুরী এবং নাজিমগর রিসোর্টের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক খায়রুল আনাম সম্প্রতি ঢাকায় একটি চুক্তি বিনিময় করেন।
