ব্র্যাক ব্যাংকের বাজেট ও কর্মকৌশল সভা
ব্র্যাক ব্যাংক লিমিটেডের বাজেট ও কর্মকৌশল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাভারের ব্র্যাক সিডিএম-এ ‘বাংলাদেশের সেরা ব্যাংক হওয়ার অগ্রযাত্রায়’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় এ সভা।
সভায় ২০১৮ সাল ও পরবর্তী বছরের ব্যবসায়িক পরিকল্পনা ও স্ট্র্যাটেজিক রোডম্যাপ নির্ধারণ করা হয়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের সঙ্গে সারা দেশের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় যোগ দেন।
