শেরপুরে শাহজালাল ব্যাংকের ১০৯তম শাখা
শেরপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০৯তম শাখার যাত্রা শুরু হয়েছে ।
বৃহস্পতিবার নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন।
শাহজালাল ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেরপুর এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝাররি এবং বৃহৎ শিল্পসহ সম্ভাবনাময় খাতে শাহ্জালাল ইসলামী ব্যাংক অধিকহারে বিনিয়োগ করতে ‘আগ্রহী’ ।
উদ্বোধনী অনুষ্ঠানে আখতার হোসেন বলেন, “অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ও অবদান রেখে চলেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।”
তিনি ব্যাংকের আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, “শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদ, ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং বিভাগের প্রধান আশফাকুল হক উপস্থিত ছিলেন।
