স্যামসাংয়ের আয়োজনে হল ফুটবল টুর্নামেন্ট
স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি রাজধানীর উত্তরায় কল্যাণ সমিতির মাঠে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড ও এক্সেল টেলিকমের মোবাইল সেলস টিমের মধ্যকার ‘স্যামসাং গ্যালাক্সি কাপ ২০১৭’ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে।
স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, জেনারেল ম্যানেজার ইয়ং-উ লি, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্যামসাং।
এছাড়াও উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন আলমগীর, এক্সেল টেলিকমের ডিরেক্টর (অপারেশনস) আব্দুল্লাহ আল মনসুর এবং ফেয়ার ডিস্ট্রিবিউশনের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আলম আল মাহবুব।
