২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো

কৃষিবিদ ইন্সিটিটিউশন বাংলাদেশের (কেআইবি) আয়োজনে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো ২০১৭’ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 07:45 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

বুধবার রাজধানীর কেআইবি কমপ্লেক্সে এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ ক্যারিয়ার এক্সপোটি কেআইবি ও ক্যাটালিস্ট নামে পরিচিত অ্যাগ্রি-বিজনেস ফর ট্রেড কম্পিটিটিভনেস প্রজেক্টের (এটিসি-পি) যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে।

দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতোকোত্তর পর্যায়ের প্রায় সাতে তিন হাজার শিক্ষার্থী এক্সপোতে অংশ নিতে নিবন্ধন করেছেন। প্রথম দিন অংশগ্রহণকারীর সংখ্যা ছিল দেড় হাজারের বেশি।

ক্যারিয়ার মেলায় কৃষিখাতসহ অন্যান্য ব্যবসায়িক খাত থেকে শতাধিক প্রতিষ্ঠান স্টল নিয়েছে। একই সাথে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো জীবনবৃত্তান্ত সংগ্রহ করা থেকে শুরু করে এক্সপোতেই চাকরির জন্য সাক্ষাৎকার গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন শেষ করা দক্ষ শিক্ষার্থীদের নিয়োগ দিতে পারবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কমিটির সদস্য আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহাম্মেদ উপস্থিত ছিলেন।