২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এল ‘স্যামসাং এজ বাংলাদেশ’

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘‘স্যামসাং এজ’ বাংলাদেশ’ নামে একটি ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ কার্যক্রম নিয়ে এসেছে শীর্ষ স্থানীয় ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিক্স।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 11:33 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

স্যামসাং মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে স্যামসাং বাংলাদেশের মোবাইল ও কনজ্যুমার ইলেক্ট্রনিক্স বিভাগে কাজ করার সুযোগ পাবে।

মোবাইল ও কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আগ্রহী দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।

‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ কার্যক্রমটি চলবে ৪ মাস ব্যাপী। এই কার্যক্রমের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে এবং আবেদন করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্র্যান্ড অ্যাম্বাসেডররা কাজ করবে স্যামসাংয়ের উদ্ভাবনী গবেষক, স্যামসাং থিংক-ট্যাংক হিসেবে। তারা স্যামসাং এর কারখানা পরিদর্শনের সুযোগ এবং একটি সনদ পাবেন।

স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইয়ুন বলেন, “জ্ঞান অর্জন, সেরা বন্ধন তৈরি এবং নিজেদের সৃজনশীতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের জন্য নতুন উদ্ভাবন নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি অনন্য সুযোগ।”