২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শ্রেষ্ঠ সিমেন্ট’ সম্মাননা পেল শাহ সিমেন্ট

আবুল খায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শাহ সিমেন্ট ‘শ্রেষ্ঠ সিমেন্ট ব্র্যান্ড ২০১৭’ এর সম্মাননা অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 10:08 PM

Updated : 12 Apr 2022, 12:47 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাহ সিমেন্টের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং পরিচালক নওশাদ চৌধুরী।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও কান্তার মিলওয়ার্ড ব্রাউন এর মাধ্যমে সারা দেশব্যাপী সঞ্চালিত এক জরিপের ওপর ভিত্তি করে এ সম্মাননা প্রদান করা হয়। তৃতীয় বারের মতো ‘শ্রেষ্ঠ সিমেন্ট’ ক্যাটাগরিতে এ পুরষ্কার পেলো প্রতিষ্ঠানটি।

এর আগে ২০১০ ও ২০১৬ সালে এ পুরষ্কার পায় শাহ সিমেন্ট।