২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এমিরেটসের নতুন সেলস ম্যানেজার মহিজুর রহমান

এমিরেটস এয়ারলাইন মোহাম্মদ মহিজুর রহমানকে (জাভেদ) বাংলাদেশে তাদের সেলস ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 08:03 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এভিয়েশন শিল্পে ২০ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন জাভেদ এর আগে একটি শীর্ষস্থানীয় বিদেশি এয়ারলাইনের জেনারেল সেলস এজেন্টের (জিএসএ) সেলস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার খালেদ আলী জে হাসান বলেন, “জাভেদের মতো একজনকে আমাদের টিমে পেয়ে আমরা আনন্দিত। স্থানীয় ট্রাভেল মার্কেট সম্পর্কে তার ব্যাপক ধারণা ও বিভিন্ন বিদেশি এয়ারলাইনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশে আমাদের অবস্থান আরো মজবুত করতে সহায়তা করবে।”

মহিজুর রহমান জাভেদ তার নতুন নিয়োগ সম্পর্কে বলেন, “বাংলাদেশে এমিরেটস একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ড এবং স্থানীয় ভ্রমণকারীদের কাছে একটি পছন্দের এয়ারলাইন। এমন একটি এয়ারলাইনে সেলস ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এমিরেটস টিমের সঙ্গে কাজ করার মাধ্যমে আমি বাংলাদেশ মার্কেটে এয়ারলাইনটির ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখতে চাই।”

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর জাভেদ ১৯৯৪ সালে স্থানীয় একটি ট্রাভেল এজেন্সিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে তিনি দেশে-বিদেশে বিভিন্ন শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি এবং বিদেশি এয়ারলাইনের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।