ইসলামী ব্যাংক-এর আইসিএবি অ্যাওয়ার্ড লাভ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্পোরেট সুশাসনের জন্য ‘আইসিএবি অ্যাওয়ার্ড’ পেয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।
‘আইসিএবি বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস অ্যাওয়ার্ড ২০১৬’ শীর্ষক এ অনুষ্ঠানে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমেদ, আইসিএবি সভাপতি আদিব হোসেন খান ও ‘রিভিউ কমিটি ফর পাবলিশড অ্যাকাউন্টস এন্ড রিপোর্টস’ এর চেয়ারম্যান পারভিন মাহমুদ উপস্থিত ছিলেন।
