২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ব্যাংকিং: নেটিজেন আইটির সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মোবাইল ব্যাংকিং সেবার উন্নয়নে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান নেটিজেন আইটির দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2017, 12:17 AM

Updated : 19 Aug 2022, 06:02 PM

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমদ চৌধুরী ও নেটিজেন আইটির ভাইস চেয়ারম্যান মো. আশিকুজ্জামান খান চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংকের সিইও মো. আব্দুল হামিদ মিঞা ও এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মাহ্বুব-উল-আলম এ সময় উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মজুমদার, এএফএম কামাল উদ্দিন, নেটিজেন আইটির এমডি রায়হান নোবেল, চিফ টেকনোলজি অফিসার আব্দুর রহমান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা অনুষ্ঠানে ছিলেন।